RSS

যারা মুকুন্দপুরের তারা দেখুন তো এই লোকটাকে ছিনেন কিনা

জানিনা আমাদের এই পরিচিত লোকটা  আছেন কিনা,সেই ছোটো বেলায়  উনাকে দেখেছিলাম …..

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 31, 2012 in বি.বাড়িয়া

 

ছবি ব্লক

 

অস্ট্রেলিয়া।

 

থাইল্যান্ড।

 

ভারত।

 

হাওয়াই।

 

টেক্সাস, আমেরিকা।

 

বাংলাদেশ

 

বার্মা

যদি এমন হয়েই যায়!!!

 

একটা অতি গোপন কথা, আমাকে কিন্তু কেউ এই ফেয়ার এন্ড লাভলি কোম্পানির ডিলার বা এজেন্ট ভাববেন না।

আচ্ছা, কেউ বলতে পারেন নিচের এই কার্টুনটা দেখে হাসব না কাঁদব?

 

এবারে দেখুন কয়েকটা দেশের পুলিশঃ

 

আমেরিকা।

 

রয়াল পুলিশ, ব্রিটেন।

 

জার্মান।

 

পাকিস্তান।

 

বাংলাদেশ।

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 31, 2012 in মুকুন্দপুর

 

কলেজ ছাত্রকে বিজিবির নির্যাতন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কলেজ ছাত্রকে শারীরিকভাবে নির্যাতন করেছে বিজিবি সদস্যরা। গত মঙ্গলবার দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। তবে বিজিবি বলছে এই কলেজ ছাত্র তাদের কর্তব্যকাজে বাঁধা দিয়েছে। প্রত্যক্ষদর্শী মনির হোসেন ও দুলাল মিয়াসহ কয়েকজন বলেন, আখাউড়া তারাগন পীর বাড়ির সৈয়দ শাহীধন শাহ‘র পুত্র সৈয়দ বাবু (২২) তার অসুস’্য পিতাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে মঙ্গলবার সকাল পোনে ১২টায় আখাউড়া রেলস্টেশনের ৪নং প্ল্লাটফর্মে আন-ঃনগর মহানগর প্রভাতী ট্রেনে উঠতে গিয়ে কর্তব্যরত বিজিবির বাঁধার মুখে পরলে তর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা উত্তেজিত হয়ে বাবুর উপর চড়াও হয়। শুরু হয় বেদম লাঠিপেটা। খবর পেয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত খন্দকার বিজিবির কবল থেকে বাবুকে উদ্ধার করে স্টেশনে জিআরপি চৌকিতে নিয়ে যায়। পরে সাদা কাগজে লিখিত রেখে বাবুকে ছেড়ে দেয়া হয়।

আখাউড়া বিজিবি কোম্পানী কর্মকর্তা সুবেদার প্রবানন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটিতে বিজিবির তল্লাশী চলাকালে কর্তব্য কাজে বাঁধা দেয়ায় ঐ কলেজ ছাত্রকে আটক করা হয়। পরে তাকে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুচলেকা রেখে ছেড়ে দেন। সৈয়দ বাবু বলেন, তার বাবা খুবই অসুস’্য, এ ঘটনায় তার অপরাধ নেই তবু্‌ও বাধ্য হয়ে সে সাদা কাগজে মুচলেকা দিয়ে বাবাকে নিয়ে ঢাকায় যাত্রা করেছে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত খন্দকার বলেন, বাবু সরকারী কাজে বাধা দিয়ে বেআইনী কাজ করেছে। পরে তার বাবার অসুস’্যতার কথা বিবেচনা ও স’ানীয় লোকদের সুপারিশে তাকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এ ব্যপারে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক গাজী আব্দুল মতিন বলেন, বাবু তার অসুস’্য পিতাকে নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছে। তার প্রতি বিজিবির এই আচরন অমানবিক। আমি তার তীব্র নিন্দা জানাই।

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in আখাউড়া, বি.বাড়িয়া

 

আখাউড়ায় হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের কার্যক্রমে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দে হিলফুল ফুজুল নামে ইসলামী যুব সংগঠনের কার্যক্রম নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিষিদ্ধ ঘোষিত কোনো জঙ্গি সংগঠনের সাথে ওই সংগঠনটির সম্পর্ক আছে কি না তা নিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এলাকার অনেকেই। খোঁজ নিয়ে জানা গেছে, মনিয়ন্দ দারুস সালাম জামে মসজিদ, মনিয়ন্দ বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ ও মনিয়ন্দ বায়তুল নূর মসজিদের সামনে লাগানো সাইনবোর্ডে সৌজন্য হিসেবে লেখা  হয় “মনিয়ন্দ হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ”। এলাকাবাসী জানান, কিছুদিন পূর্বে এলাকার কিছু যুবক মিলে ওই সাইনবোর্ড টানিয়েছে। এ পর্যন- ৮০ জনেরও বেশি সদস্য আছে ওই সংগঠনে।
সংগঠনের সদস্য আবু সাঈদ বলেন,  “আমরা নিজেরা চাঁদা দিয়ে এলাকার মসজিদের উন্নয়ন করছি। গরীব মানুষ বিয়েতে সাহায্য করি। এলাকায় যেন মাদক ব্যবসা না হয় সে লক্ষ্যে আমরা ব্যবস’া নিচ্ছি। আমরাতো খারাপ কিছু করছিনা। বায়তুল আমান মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ মুকবুল হোসেন বলেন, আমাকে না বলেই কে বা কারা মসজিদের সামনে সাইনবোর্ড লাগায়। সাংবাদিকরা একদিন খোঁজ নিলে কে বা কারা সাইনবোর্ডটি খুলে ফেলে ও পরে আবার লাগায়। আমি ঠিক বুঝতে পারছিনা ওই সংগঠনের আসল লক্ষ্য ও উদ্দেশ্য কি। তারা মাদক নির্মূল কোথায় করছে তাও আমি জানিনা। মসজিদের পাশেই অন-ত ১০/১২টি বাড়িতে প্রকাশ্যে মাদক বিক্রি হয়। দারুস সালাম মসজিদের ইমাম হেলালই এ সংগঠনের মূল হোতা। আমার মনে হয় তাদের কার্যক্রমের বিষয়টি গভীরভাবে খোঁজ নেওয়া প্রয়োজন’।
তবে দারুল সালাম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ বলেছেন, ’আমার ছেলেও ওই সংগঠনের সদস্য। তাদের কার্যক্রমে এমন খারাপ কিছু দেখছিনা। তারা কিছু দিন আগে যে ওয়াজ মাহফিল হয়েছে সেখানে ইসলাম পরিপন’ী কোনো কথা বলা হয়নি। দারুল সালাম মসজিদের ইমাম মাওলানা মোঃ হেলাল উদ্দিন সংগঠনটির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, আমি এ সংগঠনের কেউ না। এলাকার যুবকরা মিলে সাধারণ মানুষের উপকার করতে সংগঠনটি করেছে। তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে ইতিমধ্যেই একটি মসজিদের প্রসাবখানা করে দিয়েছে, কাফনের কাপড় কিনে দিয়েছে এক গরীব লোককে। এ সংগঠনের কাছে বাইরে থেকে কোনো চাঁদা আসেনা’।

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in আখাউড়া, বি.বাড়িয়া

 

মাদক সম্রাজ্ঞী ঝরণা গ্রেফতার

আখাউড়ার পৌর শহরের রেলওয়ে পূর্ব কলোনী থেকে ১৮৪ বোতল ফেন্সিডিল এবং ১৬ বোতল    রিকোডেকস বোতল সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব।
জানা যায় বুধবার সকালে র‌্যাব-৩ সিপিসি খিলগাঁও ক্যাস্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ডি এ ডি আ: মালেকের নেতুত্বে আখাউড়া পৌরশহরে রেলওয়ে আনসার ক্যাস্প সংল্গন আবদুল খালেকের বাড়ী অভিযান চালিয়ে ২০০ বোতল মাদক সহ ঝরণা বেগম (৩২) কে গ্রেফতার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আদালতে পাঠানে হয়।  জানা যায় ঝরণা বেগম একজন চিহিুত মাদক ব্যবসায়ী দীঘ দির্ন ধরে মাদক বিক্রি করেন।
অন্য দিকে আখাউড়া থানা পৃলিশের সূত্রে জানা যায়, গতকাল আখাউড়া বিভিন্ন স’ান থেকে ৮ জন কে গ্রেফতার করা হয় তাদের মধ্যে শমৃমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা হয় ৩ জন কে,তারা হলেন,দিদার মিয়া(২৫)সেলিম মিয়া(৩২)মো: বোরহান উদ্দিন(৩৫)্‌এবং পুলিশ আইনে কোটে চালান দেওয়া হয় ৩ জন কে তাদের মধ্যে টানপাড়া গ্রামের র্শীষ মাদক ব্যবসায়ী এবং পুলিশের তালিকাভুক্ত লাই্‌নম্যান মো:বাহার মিয়া (৩৫) মো: সেন্টু চৌধুরী (৩২),হুমায়ুন কবির, (৩৮) এবং চৈদ্দি গ্রামের ফনিন্দ্র দেবনাথ(৪৫),অর্চনা দেবনাথ(৩৫) বিজিবির আখাউড়া বাউতলা সীমান্ত থেকে গ্রেফতার করেন।

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in আখাউড়া

 

কম্বল পেয়ে হাসিনাকে দোয়া করলেন ৮০ বছরের বৃদ্ধা সোনাই বিবি

 

২৫ জানুয়ারী বুধবার। বিকেল ৩টা। প্রচন্ড শীত। লাঠি ভর করে ৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে উপজেলার শাহবাজপুর থেকে চলে এসেছেন সরাইল সদরে। ৮০ বছরের এ বৃদ্ধা সোনাই বিবি সোজা চলে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে। হাত তুলে ছালাম দিয়ে একটি কম্বল চাইলেন। ইউ এন ও দ্রুত ওই বৃদ্ধার জন্য একটি কম্বলের ব্যবস’া করলেন। লাল টুকটকে কম্বলটি পেয়ে খুশিতে কেঁদে ফেললেন বৃদ্ধা সোনাই। কম্বলটি গায়ে দিলেন। দ’হাত তুলে খোদার কাছে দোয়া করতে শুরু করলেন। বললেন, আল্লাহ খুব আরাম পাইতাছি। কম্বল দিছে বঙ্গবদ্ধু মুজিবের কন্যা হাসিনা। তুমি হাসিনারে ভাল রাইখ। বিপদ-আপদ থেইক্কা বাঁচাইও। হাসিনাই দেশের যোগ্য প্রধানমন্ত্রী। বৃদ্ধা সোনাই বিবির বাড়ি উপজেলার শাহবাজপুর গ্রামে।

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in বি.বাড়িয়া, বিজয়নগর

 

আইডিয়াল স্কুল এন্ড কলেজকে বিশ্ববিদ্যালয় করার প্রয়াসে আমি থাকব -মোকতাদির চৌধুরী এমপি

 

প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব সংসদ সদস্য ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন পড়াশোনাই শক্তি। এ শক্তিকে কাজে লাগাতে হবে। দেশ প্রেম না থাকলে পড়শোনা অর্থহীন।তাই দেশপ্রেম ও মানুষের প্রতি ভালবাসা থাকতে হবে। তিনি (সোমবার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর বিদায়ী ছাত্র ছাত্রী ও জিপি এ প্রাপ্তদের সংবর্ধনা এবং নবীন বরন অনুষ্ঠানে স্কুল ক্যাম্পাসে আয়োজিত বর্নাঢ্য সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।তিনি বলেন, এ প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয় করার প্রয়াসের সাথে আমি আছি, থাকব। সংসদ সদস্য মোকতাদির চৌধুরী আরো বলেন মানুষের জন্য ধর্ম,ধমের্র জন্য মানুষ নয়। মানুষের পর আমাদের বড় পরিচয় হবে আমাদের জাতীয়তাবাদ। বিশ্বের আরো দশটি দেশের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। জীবন ক্রমান্বয়ে কঠিন হয়ে যাচ্ছে। এ যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এ যুগের সাথে পাল্লাদিয়ে আমাদের চলতে হবে। তবেই আমরা জাতি হিসেবে সফল হব। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন জীবনে তোমরা সফলকাম হও। জ্ঞান অর্জন কর। এটাই আমার প্রত্যাশা, দোয়া। তবে মনে রাখতে হবে শুধু জ্ঞান অর্জন দিয়েই সব কিছু চলে না। তাই আমাদের চলার একমাত্র পথ হল জ্ঞান আরোহন। সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর আসন্ন এস এস সি পরীক্ষার্থীদের পরীক্ষার সময় টেনশন ফ্রি থাকার পরামর্শ দেন। তিনি বলেন পৃথিবী সামনের দিকে এগিয়ে গেছে। তাই মস্তিষ্ককে এগিয়ে নেয়ার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপমন্ত্রী ও আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক,আইডিয়ালের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মিসেস নায়ার কবীর, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি,শিহ্মক সজল হায়দার। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী মন্টু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব,প্রেসক্লাবের কোষাধক্ষ্য নজরুল ইসলাম শাহাজাদা প্রমুখ উপস্থিত ছিলেন। কলেজ উপাধক্ষ্য জসিমউদ্দিন বেপারীর পরিচালনায় মাওলানা আনোয়ার হোসেন দোয়া পরিচালনা করেন। এর আগে জিপি.এ ৫ প্রাপ্ত সাত জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 26, 2012 in বি.বাড়িয়া

 

দু’দলের ফের সংঘর্ষ ॥ আহত-২৫ গ্রেফতার- ১৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে ফের দু’গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের মহিলাসহ ২৫জন আহত হয়। পুলিশ দেশীয় অস্ত্রসহ ১৭ দাঙ্গাবাজকে গ্রেফতার করে।
এলাকাবাসী জানান, পূর্ব বিরোধের জের ধরে গত সোমবার সকালে ধামাউড়া গ্রামের গাজীর গোষ্ঠী ও একই এলাকার তালুকদার গোষ্ঠীর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সোমবার রাতে ধামাউড়া গ্রামে চিরুনী অভিযান চালিয়ে ১৭ দাঙ্গাবাজকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে জসিম, আব্দুল আমিন, জমশেদ, মনির হোসেন, জাবেদ মিয়া, জামির, নাসির উদ্দিন, মুহরম আলী, বাবুল মিয়া, লিয়াকত মিয়া, জয়নাল, মামুন, মাসুক, আব্দুল আলী, হুমায়ুন কবীর, লতিফ মিয়া ও উমর আলী।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৮টায় উভয় দলের দাঙ্গাবাজরা পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে পৌছে ব্যাপক লাঠিপেটা করে সকাল ১১টায় পরিসি’তি নিয়ন্ত্রনে আনে। ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২৫জন আহত হয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পরিসি’তি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেফতারকৃত ১৭জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 25, 2012 in বি.বাড়িয়া

 

২টি লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স’ান থেকে ২টি লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার আখাউড়ায় ট্রেন থেকে ও আশুগঞ্জে মেঘনা নদী থেকে লাশ ২টি উদ্ধার করা হয়। তবে এ দু’টি লাশেরই পরিচয় মেলেনি। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদনে-র জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ হাসনাত খন্দকার বলেন, গতকাল সোমবার সকাল ৮টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ ট্রেন থেকে ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তি ভিক্ষা করতেন বলে জানা গেছে।
এদিকে রবিবার বিকেলে আশুগঞ্জের মেঘনা সেতুর পাশ থেকে নদীতে ভাসমান অবস’ায় এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, আনুমানিক ১৫/১৬ বছর বয়সী ওই কিশোরের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 24, 2012 in আখাউড়া, বি.বাড়িয়া

 

তিতাস নদী হয়তো আর থাকবেনা

ভারতকে আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত করিডোর দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিতাস নদীসহ ১৮টি নদী ও খালে বাঁধ তৈরি করে পানির স্বাভাবিক গতি রোধ করা কেন সংবিধান ও আইন পরিপন্থী ঘোষণা করা হবে না—এ মর্মে কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের দায়ের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন।
রিট আবেদনের শুনানিতে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আদালতকে জানান, তিতাস নদীসহ ১৮টি নদী-খালে কারা বাঁধ দিয়েছে, তা স্পষ্ট নয়। সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি এই বাঁধ দেয়ার বিষয়টি স্বীকার করছেন না। তিনি এ প্রসঙ্গে আদালতে বিভিন্ন পত্রিকার প্রতিবেদন উপস্থাপন করে বলেন, জনগণের জানার অধিকার রয়েছে, সরকারের কোন প্রকল্পের অধীনে এ বাঁধ তৈরি হয়েছে। তিনি বলেন, রিট আবেদনটি জনস্বার্থে দায়ের করা হলেও এটি জনদাবি। বাঁধ দিয়ে নদী হত্যা করে সংশ্লিষ্ট আইন ও মানুষের অধিকার লঙ্ঘন করা হয়েছে। ভারতীয় ভারী যানবাহন চলাচলের জন্য আসলে নদীকে হত্যা করা হয়েছে। কে, কীভাবে, কোন আইনে নদীকে হত্যা করেছে সেটা মানুষকে জানাতে হবে। তিনি আদালতকে জানান, মামলাটি দায়েরের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রধানকে উকিল নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে। উকিল নোটিশের কোনো জবাব দেয়া হয়নি। তিনি আদালতকে জানান, পত্রিকায় দেখেছি বাঁধ কাটা হচ্ছে। বাঁধ কাটা হচ্ছে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে—কেন, কে বা কারা নদীকে হত্যা করেছে, কার স্বার্থে সেটা করা হয়েছে? তিনি একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত এ-সম্পর্কিত প্রতিবেদনে বিশিষ্ট ব্যক্তিদের অভিমত উল্লেখ করে বলেন, সবাই বলেছে, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে।
সরকারপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তিনি দাঁড়িয়ে বিরোধিতা করতে চাইলে আদালত তাকে উদ্দেশ করে বলেন, আমরা তো দেখতে পাচ্ছি, কোনো অথরিটি বাঁধ দেয়ার বিষয়টি স্বীকার করছে না। তাহলে কারা বাঁধ দিয়েছে, মানুষের তো সেটা জানার অধিকার রয়েছে। আদালত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করেন, নদীতে বাঁধটা কে দিল? আদালতের এসব প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। আদালত তখন বলেন, আমরা তাহলে পরীক্ষা করে দেখি।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত সরকারের প্রতি কারণ দর্শানোর রুল জারি করেন।
রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন ২০০০, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, বিআইডব্লিউটিএ অধ্যাদেশ ১৯৫৮ এবং ড্রেনেজ ব্যবস্থাপনা অ্যাক্ট ১৯৫২ লঙ্ঘন করে তিতাসসহ ১৮টি নদী ও খালে বাঁধ তৈরি করে পানির স্বাভাবিক গতিপ্রবাহ রোধ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট আইনগুলো সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। এ বাঁধ এলাকার পরিবেশে বিরূপ প্রভাবসহ মারাত্মক ক্ষতি ডেকে আনবে।
এই মামলা দায়েরের আগে পানিসম্পদ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে উকিল নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছিল—বাঁধ দিয়ে নদী হত্যার কারণে কেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে না? যথাযথ সময়ের মধ্যে উকিল নোটিশের জবাব না দেয়ায় ১২ জানুয়ারি এ মামলা করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরকে মামলায় বিবাদী করা হয়েছে।
মামলাটির ফাইলিং আইনজীবী হচ্ছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুশফিকুর রহমান তুহিন। শুনানিতে এ জে মোহাম্মদ আলীকে সহযোগিতা করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান, অ্যাডভোকেট আদিলুর রহমান খান, অ্যাডভোকেট মোহাম্মদ সালেহ উদ্দিন, সাবেক এমপি অ্যাডভোকেট ফেরদাউস ওয়াহিদা, অ্যাডভোকেট রুবাইয়াত হোসেন।
উল্লেখ্য, ভারতকে করিডোর দিতে সরকারের নিয়ন্ত্রণে ভারতের একটি কোম্পানি তিতাস নদীসহ ১৮টি নদী ও খালে বাঁধ তৈরি করে। সংশ্লিষ্ট জায়গাগুলোতে ব্রিজ ও কালভার্ট রয়েছে। এসব ব্রিজ ও কালভার্ট ভারতের ১৪০ চাকার ভারী যানবাহন ধারণ-উপযোগী নয়। ব্রিজ-কালভার্ট থাকা সত্ত্বেও সরাসরি নদী ও খালে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে ভারতীয় যান চলাচলের জন্য। এতে এসব নদী ও খালে পানির স্বাভাবিক গতিপ্রবাহ রুদ্ধ হয়ে যায়।
ভারতকে করিডোর দেয়ার প্রতিবাদে গত ৯ ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। রোর্ডমার্চ কর্মসূচিতে তিতাস নদীর বাঁধ প্রতীকীভাবে কাটেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। রোডমার্চের আগে দৈনিক আমার দেশ পত্রিকা ও ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ায় এসব বাঁধের প্রতিবাদে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় পরবর্তী পর্যায়ে জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বেসরকারি টেলিভিশন চ্যানেলও ধারাবাহিক প্রতিবেদনে তিতাসসহ ১৮টি নদী ও খালের বাঁধ এবং এর কুফল মানুষের সামনে তুলে ধরা হয়।

 
Leave a comment

Posted by চালু করুন জানুয়ারি 24, 2012 in আখাউড়া, বি.বাড়িয়া

 
 
Follow

Get every new post delivered to your Inbox.